Description
প্রাকৃতিক কাঠের ছালসহ অনন্য ডিজাইনে তৈরি আমাদের এই Bark Bowl। প্রিমিয়াম কাঠ দিয়ে তৈরি এই বাউল বা ট্রেইটি আপনার ডাইনিং টেবিল কিংবা ঘরের সাজসজ্জায় আনবে এক অভিজাত ও ন্যাচারাল ভাইব। রুচিশীল পরিবেশন এবং ডেকোরেশনের জন্য এটি একটি সেরা পছন্দ।
প্রোডাক্ট ডিটেইলস:
উপাদান: প্রিমিয়াম কাঠ (Premium Wood)
ডায়ামিটার: ১০–১২ ইঞ্চি
উচ্চতা: ১.৫”-৩”ইঞ্চি
স্থায়িত্ব: অত্যন্ত মজবুত ও দীর্ঘদিন ব্যবহারযোগ্য
ফিনিশিং: ওয়াটারপ্রুফ ফিনিশ— সহজে নষ্ট হবে না
লুক: ন্যাচারাল টেক্সচার, যা টেবিলে ক্লাসি ও নান্দনিক পরিবেশ তৈরি করে
ব্যবহারবিধি:
শুকনো খাবার (Dry Food) পরিবেশনের জন্য উপযুক্ত।
ব্যবহারের সময় টিস্যু বা ফয়েল পেপার ব্যবহার করে খাবার পরিবেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
পরিষ্কার ও যত্ন নেওয়ার উপায়:
সাধারণ ব্যবহারের পর নরম সুতি কাপড় দিয়ে মুছে রাখুন।
পানি দিয়ে ধোয়ার প্রয়োজন হলে ধুয়ে সাথে সাথে সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন। এরপর এতে সরিষার তেল বা সয়াবিন তেল হালকা ব্রাশ করে ৩০-৪০ মিনিট রোদে রেখে দিন। এতে কাঠের রঙ ও ফিনিশিং দীর্ঘদিন নতুন থাকবে।





Reviews
There are no reviews yet.