প্রাকৃতিক কাঠ ও আধুনিক ডিজাইনের এক অপূর্ব সংমিশ্রণে তৈরি আমাদের Raintree Table। আপনার ঘরের লিভিং রুম, বারান্দা কিংবা বেডরুমের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলতে এই ন্যাচারাল উডেন টেবিলটি একটি নিখুঁত পছন্দ। এতে রয়েছে উন্নতমানের ফিনিশিং যা দীর্ঘস্থায়ী স্থায়িত্ব নিশ্চিত করে।
রেইনট্রি কাঠের নিজস্ব ও প্রাকৃতিক রিং-টেক্সচার যা প্রতিটি টেবিলকে ইউনিক ও নজরকাড়া করে তোলে।
আপনার পছন্দ অনুযায়ী ক্লাসিক কাঠের পায়া কিংবা আধুনিক ও মজবুত লোহার মেটাল পায়া বেছে নেওয়ার সুবিধা।
উন্নত মানের মসৃণ পলিশ যা টেবিলের লাবণ্য ধরে রাখে এবং স্ক্র্যাচ ও দাগ থেকে কাঠকে রক্ষা করে।
টেবিলটি পরিষ্কার করার জন্য হালকা ভেজা নরম সুতি বা সুতি শুকনো কাপড় ব্যবহার করুন। সরাসরি পানি দিয়ে ধোয়া পরিহার করুন।
পলিশের গ্লসি উজ্জ্বলতা দীর্ঘদিন বজায় রাখতে মাঝে মাঝে সামান্য নারকেল তেল বা উড পলিশ মেখে ব্রাশ করে শুকিয়ে নিন।